দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুর উপজেলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর বামরাইল এলাকায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি হঠাৎ করে স্বল্প সময়ের জন্য একটি মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়। পোস্টটি ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়। ওই পোস্টে দাবি করা হয়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কিছু আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী উৎসাহমূলক মন্তব্য করেছেন যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম জানান, ঘটনাটি তাদের সরাসরি নজরে আসেনি এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা খুব অল্প সময়ের জন্য গোপনে মিছিল করে দ্রুত সরে যায় এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
জে আই